রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদজাতীয়দুদক ও এনবিআর কর্মকর্তারা যেন অনৈতিক কাজ না করেন

দুদক ও এনবিআর কর্মকর্তারা যেন অনৈতিক কাজ না করেন

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক ও এনবিআর কর্মকর্তারা যেন অনৈতিক কাজ না করেন। তারা যদি অনৈতিক কোজে লিপ্ত থাকেন তবে সেটা দেশের জন্যে মারাত্মক সমস্যা। নিজের পায়ে দাঁড়ানোর সময় এখনই। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় এনবি আর ভবনের সম্মেলন কক্ষে ‘শুদ্ধচার ও নৈতিকতা’ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ইকবাল মাহমুদ বলেন, এনবিআর ও দুদকের কোনও কর্মকর্তা যদি অনৈতিক আয় করে আটক বা গ্রেফতার হয় তাহলে আমি নিজেও কষ্ট পায়। তাই কারাগারের কষ্টের কথা বিবেচনা করে সবাইকে দুর্নীতি করা থেকে বিরত থাকতে হবে। আমরা যেন কখনও গ্রেফতার না হয়। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুদক ও এনবি আর’র কর্মকর্তাদের সম্পর্কে মানুষের ধারণা কী তা আগে উপলব্ধি করতে হবে। এখন সময় সত্য বলার। মানুষ এনবি আর ও দুদক সম্পর্কে খারাপ ধারণা করে। তাই এ ধারণা থেকে মানুষকে বের করে নিয়ে আসার দায়িত্ব এনবি আরের।

তিনি আরও বলেন, দেশের খারাপ মানুষ থাকবে এটা স্বাভাবিক। খারাপ মানুষ আছে বলেই ভালো মানুষের মর্যাদা বোঝা যায়। আপনি এ দেশের মালিক তখনই হবেন যখন আপনি সরকারকে ট্যাক্স বা কর দেবেন। শুধু ন্যাশনাল আইডি কার্ড থাকলেই দেশের মালিক হওয়া যায় না। মালিক হতে হলে সরকারকে নিয়মিত ট্যাক্স বা কর দিতে হবে। এ সময় তিনি এনবি আরকে দেশের ধনী-দরিদ্রের এবং গ্রাম-শহরের বৈষম্য কমানোর আহ্বান জানিয়ে বলেন, এসব বৈষম্য রাষ্ট্রের জন্য বড় সমস্যা। এই বড় সমস্যা সমাধানে এনবি আরকেই দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, অনেকে নেক্সাস ও বিএমডব্লিউ গাড়ি চালান কিন্তু ট্যাক্স দেন মাত্র এক/দুই লাখ টাকা। এটা হতেই পারে না।

আরও পড়ুন

সর্বশেষ