বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়গুলিস্তানে দিনের বেলা বসতে পারবে না হকাররা

গুলিস্তানে দিনের বেলা বসতে পারবে না হকাররা

কর্মদিবসে গুলিস্তান ও এর আশপাশের এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকার বসতে পারবেন না। এই সিদ্ধান্ত আগামী রোববার থেকে কার্যকর করার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।  জানুয়ারি ১১ দুপুরে নগরভবনে হকার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। দিনের বেলা বসতে পারলেও অবশ্য সন্ধ্যা সাড়ে ছয়টার পর হকাররা গুলিস্তান এলাকায় বসতে পারবেন বলে জানিয়েছেন মেয়র। এছাড়া তালিকাভুক্ত হকাররা যদি আবেদন করে তাহলে তাদের বিদেশ পাঠানোসহ বিকল্প কর্মসংস্থানে সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন মেয়র।

আরও পড়ুন

সর্বশেষ