বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে আমরা পদক্ষেপ নিই

২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে আমরা পদক্ষেপ নিই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে আমরা পদক্ষেপ নিই। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য ছিলো। তিনি বলেন, এলাকা ধরে ধরে নিরক্ষরতা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম। ০৪ জানুয়ারি বেলা ১১টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত দু’টি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ স্থাপনা দু’টির কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা একদিনে আসেনি। তার বিরুদ্ধে একের পর মামলা দেওয়া হয়েছে। তারপরও তিনি জনগণের কথা বলেছেন। মানুষকে উদ্বুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছেন। তিনি বলেন, আমরা বিজয়ী জাতি। আর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র মুক্ত দেশ হিসেবে গড়ে তোলা।

যারা ক্ষমতা দখল করেছিলো তারা দেশের মানুষের কথা ভাবেনি। নিজেদের ভাগ্য বদলের কথা ভেবেছে। ২১ বছর পর ক্ষমতায় এসে এদেশের মানুষের সার্বিক কল্যাণে পদক্ষেপ নিই। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য ছিলো। এলাকা ধরে ধরে নিরক্ষরতা মুক্ত করার ঘোষণা দিয়েছিলাম।

বেরোবির প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, গবেষণার জন্য ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট ও মেয়েদের জন্য অত্যাধুনিক শেখ হাসিনা হলের বাজেট ২০১৫ সালের একনেকে পাস করা হয়েছিল। রিসার্চ ইনস্টিটিউটের জন্য ৫১ কোটি ২৩ লাখ ও মেয়েদের হলের জন্য ২৬ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। ২০১৮ সালের মধ্যে এ স্থাপনা দু’টির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ