চাঁদপুরের মতলব উপজেলায় মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। ওই দুই ব্যক্তিকে ‘ডাকাত’ দাবি করেছে পুলিশ। পুলিশ জানায়, মতলবের গজরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রাণ হারান।