বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি

বিএনপিকে ডেকেছেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর বিএনপিকে আলোচনার জন্য ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া একই ইস্যুতে ২০ ডিসেম্বর জাতীয় পার্টি (জেপি), ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক শ্রমিক জনতা লীগ, ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের ( ইনু) সঙ্গে বৈঠক করবেন তিনি। বিএনপির সঙ্গে ১৮ ডিসেম্বর বেলা সাড়ে চারটায় বৈঠক হবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব। আজই দলগুলোর কাছে এ ব্যাপারে চিঠি যাচ্ছে বঙ্গভবন থেকে।

আরও পড়ুন

সর্বশেষ