বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশজুড়ে চলছে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন

দেশজুড়ে চলছে ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেশজুড়ে চলছে। শনিবার সকাল ৮টা থেকে সারাদেশে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় সারাদেশে দুই কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সকাল ৯টায় রাজধানীর শিশু হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

সারাদেশে এক লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২০ হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়া বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ ভ্রাম্যমাণ স্থানে এ কর্মসূচি সফল করতে তিনজন করে স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকায় পরবর্তী চার দিন বিশেষ ব্যবস্থায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে চার লাখ ২০ হাজার স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানের পরিচালক ডা. এবিএম মুজাহারুল ইসলাম ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য শনিবার বিকেল ৪টার মধ্যে ভরাপেটে শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ