বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫

নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫

রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদ সংলগ্ন দোতলা ভবন পানিতে ধসে পড়ার ঘটনায় নিখোঁজ শিশু সাজিন (৪) এর মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকর্মীরা। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে। ০৫ অক্টোবর পৌনে ৮টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ০৪ অক্টোম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে এসে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ, সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। এসময় বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মঙ্গলবার যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে- ট্রাক ড্রাইভার জাহিদ (৪০), তার মেয়ে পিংকী (১১), গৃহ শিক্ষিক উম্মে হাবিবা রুনা (২২) ও সাজিদ হাসান (০৭)।

আরও পড়ুন

সর্বশেষ