রাজধানীর বনশ্রী ও জুরাইন থেকে এক কোটি টাকা মূল্যের বেশি জাল নোটসহ ৫ জনকে আটক করেছেন ৠাব-১ সদস্যরা। আটকদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক কর্মকর্তাও রয়েছেন। ০৭ সেপ্টেম্বর দিনগত রাতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ৠাব সদর দফতরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান এ তথ্য জানান। এ বিষয়ে ০৮ সেপ্টেম্বর বেলা ১১টায় ৠাব-১ এর কার্যালয়ে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।



