শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে

জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে

দেশের সর্বোচ্চ আদালত যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ৩১ আগস্ট জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ৩১ আগস্ট সকালে রাজধানীর রাস্তায় প্রায় সব ধরনের যান চলাচল করতে দেখা যায়।

তবে রাজধানীর নতুন বাজার,বাড্ডা,রামপুরা,মালিবাগ, কাকরাইল, গুলিস্তান, শাহবাগ, কারওয়ানবাজার‍ ও বনানী এলাকায় সকালে হাল্কা যানজট দেখা গেছে। এদিকে হরতালের মধ্যে যাত্রী, শ্রমজীবী মানুষ, অফিসগামী কর্মব্যস্ত মানুষকে যার যার মতো গন্তব্যে ছুটতে দেখা যায়। তবে রাজধানীতে সকাল থেকে হরতালের সমর্থনে কোনো  মিছিল করতে দেখা যায়নি। হরতালের প্রভাব বিষয়ে সকাল ৭টায় নতুন বাজারে কথা হয় অফিসগামী সাদিয়ার সঙ্গে তিনি বলেন, এখন আর হরতাল হয় না। প্রতিদিন যে সময়ে অফিসের উদ্দেশ্যে বের হই আজও ঠিক সেই সময়ে বের হয়েছি। গাড়ি চলছে। তবে হরতাল হলে সবার অনেক ক্ষতি হয় সেকথাও বললেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তনিম হাসান বলেন, সকালে বাড্ডায় কতো যানজট দেখছেন ভাই। হরতাল কই? যানজটেরে কারণে তো যেতে পারছি না।  হরতাল বলে এখন আর কিছুই নেই।

আরও পড়ুন

সর্বশেষ