শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......শামসুন নাহার হলে নির্যাতনকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আহ্বান

শামসুন নাহার হলে নির্যাতনকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের আহ্বান

স্টাফরিপোর্টার🙁বিডিসময়২৪ডটকম)

ছাত্রলীগের সভাপতি এইচ এস বদিউজ্জামান সোহাগ বলেছেন, শামসুন নাহার হল ট্র্যাজেডির পর এত বছর পার হলেও ওই ঘটনায় জড়িত তৎকালীন ছাত্রদলের নেতা-কর্মীদের আজও বিচার হয়নি। ২৩ জুলাই ছাত্রীদের উপর নির্যাতনকারী ছাত্রদলের ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।মঙ্গলবার দুপুরে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শামুসন নাহার হল ট্র্যাজেডি দিবসে’ ছাত্রলীগ আয়োজিত প্রতিবাদ মিছিল শেষে এক সমাবেশে সোহাগ এ আহ্বান জানান।ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, বিএনপি-জামায়াতের অপপ্রচার রুখতে হলে সবাইকে একসঙ্গে মাঠতে হবে এবং মানুষের কাছে গিয়ে শেখ হাসিনা সরকারের সব সাফল্য এবং অর্জনের কথা প্রচার করতে হবে।নাজমুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কথা তার গ্রামের সরকারের চেয়ে বেশি মূল্যবান। কারণ, এই বিশ্ববিদ্যালয়ে দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা অধ্যয়নের সুযোগ পায়। এ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তার অঞ্চলের অন্যতম সম্মানি ব্যক্তি। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তার এলাকায় আলোচনা হয়। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা সবাই বিশ্বাস করে, শোনে। তাই বিএনপি-জামায়াত সাধারণ মানুষের মধ্যে যে অপপ্রচার চালাচ্ছে তা রুখে দেয়ার দায়িত্ব এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।তিনি বলেন, ঈদের সময় এলাকার সাধরণ মানুষের কাছে গিয়ে বিএনপি-জামায়াতের অপপ্রচারের কথা মানুষকে বুঝিয়ে বলতে হবে। তাহলে শফী-খালেদার ষড়যন্ত্রের ফাঁদে মানুষ পা দেবে না। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার আজও সুষ্ঠু বিচার হয়নি। শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে শেখ হাসিনা মেধাবীদের মূল্যায়ন করে সম্মান দিতে জানেন। কারণ তিনি তার সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। মানুষের মতো মানুষ করেছেন। আর খালেদা জিয়া একজন মুর্খ মহিলা। তিনি জানেন না কীভাবে মেধাবীদের মূল্যায়ন করে সম্মান দিতে হয়। এ জন্যেই তিনি তার সন্তানদের শিক্ষিত করতে ব্যর্থ হয়েছেন।কয়েকটি বাম-ছাত্রসংগঠনের স্লোগানের সূত্র ধরে তিনি বলেন, ‘আজ আপনারা ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা স্লোগান দেন। যেদিন বিএনপি-জামায়াত-ছাত্রদলের ক্যাডার সন্ত্রাসীরা আপনাদের উপর চড়াও হয়েছিল তখন আপনাদের এই ছাত্রলীগই আশ্রয় দিয়েছিল। ছাত্রলীগ আপনাদের সর্বশেষ আশ্রয়স্থল।

ছাত্রলীগের ঢাবি সভাপতি মেহেদি হাসান মোল্যার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন তৎকালীন শামসুন নাহার হলের নেত্রী আফরিন নুসরাতসহ বিভিন্ন হলের সাধারণ সম্পাদকবৃন্দ। উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দি, যুগ্ম সাধারণ সম্পাক মোস্তাফিজুর রহমান মোস্তাক, শামসুল কবির রাহাত, শারমিন সুলতানা লিলি, হাসান তারেক প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ