বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ডিএমপি লেডি সার্জেন্টদের স্কুটি দিলো

ডিএমপি লেডি সার্জেন্টদের স্কুটি দিলো

সম্প্রতি নিয়োগ পাওয়া লেডি সার্জেন্টদের স্কুটি প্রদান করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৪ আগস্ট বেলা সাড়ে ১১টায় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া দেশের প্রথম নারী সার্জেন্টদের হাতে স্কুটির চাবি তুলে দেন। এর পরই স্কুটি নিয়ে রাজপথে দায়িত্ব পালনে নেমে যান লেডি সার্জেন্টরা। ২৮ জন নারী সার্জেন্ট প্রশিক্ষণ নিলেও ২২ জন ডিএমপিতে দায়িত্বরত রয়েছেন। রাজারবাগ পুলিশ লাইন্সের মোটরসাইকেল মেকানিক্স সেকশন ইনচার্জ কনস্টেবল নাজমুল হুদা খান জানান, ১৫ দিনের প্রশিক্ষণ শেষে তাদের হাতে চাবি তুলে দেওয়া হল। গত ৩০ জুলাই থেকে পুলিশ লাইন্সের মাঠে লেডি সার্জেন্টদের মোটরসাইকেল চালানোর প্রশিক্ষণ শুরু হলেও তারা এখন সড়ক চালাতে পারদর্শী হয়ে ওঠেছে। প্রশিক্ষণ শেষে ডিএমপি’র হেড কোয়ার্টারে আয়োজিত স্কুটি হস্তান্তর অনুষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০ লেডি সার্জেন্ট উপস্থিত ছিলেন। একজন অসুস্থ থাকায় এবং অন্যজনের মাস্টার্স পরীক্ষা থাকায় উপস্থিত থাকতে পারেননি। ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো নারী সার্জেন্ট নিয়োগ দেয় সরকার। তারা ২০১৫ সালের ২২ মে চাকরিতে যোগদান করেন। ঢাকায় ২২ জনের পদায়ন হয় গত জানুয়ারিতে।

আরও পড়ুন

সর্বশেষ