এক হাজার চারশ’ ৮৮ কোটি টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সব প্রকল্পের সমস্ত ব্যয়ই সরকারি তহবিল (জিওবি) থেকে মেটানো হবে। ০২ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয় একনেক। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।



