শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......গুলশানের কূটনৈতিক এলাকা ঘিরে বেষ্টনী নির্মাণের প্রস্তাব দিয়েছে ডিএমপি

গুলশানের কূটনৈতিক এলাকা ঘিরে বেষ্টনী নির্মাণের প্রস্তাব দিয়েছে ডিএমপি

কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকা ঘিরে বেষ্টনী নির্মাণের প্রস্তাব দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর ‍দেওয়া এক চিঠিতে তারা জানিয়েছে, ইটের দেয়াল বা ধাতব বেড়া ছাড়া কূটনীতিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার পর কূটনৈকি এলাকায় তৎপরতা বাড়িয়েছে পুলিশ। বসিয়েছে বেশ কিছু চেকপোস্ট। বাড়িয়েছে পুলিশ টহল ও সাদা পোশাকের নজরদারি। কিন্তু কূটনৈতিক জোনে বিভিন্ন ব্যাংক, বিমা, শিক্ষা প্রতিষ্ঠান ও হোটেল-রোস্তারাঁসহ বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্থাপনা থাকায় প্রতিদিনই অসংখ্য মানুষের আসা-যাওয়া আছে। তাই অনেক মানুষের ভিড়ে পুলিশ চেকপোস্ট ফাঁকি দিয়ে জঙ্গিদের ঢুকে পড়ার সুযোগ আছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতে বেষ্টনী নির্মাণের বিকল্প নেই।

তাই গুলশান ২ এর ক্রসিং থেকে ইউনাইটেড হাসপাতাল এবং আমেরিকান দূতাবাস থেকে ভারতীয় হাই কমিশন পর্যন্ত এলাকায় বেষ্টনী নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবের আওতায় ইউনাইটেড হাসপাতালের পেছনে গুলশান-কালাচাঁনপুর সংযোগ সড়ক, গুলশান-বনানি সংযোগ সড়ক ক্রসিং এবং ৫০, ৫১, ৫৩, ৯১ ও ৯২ নম্বর রোড বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। বিকল্প থাকায় এসব রাস্তা বন্ধ হলে গুলশানবাসীর বড় ধরনের কোনো সমস্যা হবে না বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ