বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআনোয়ারা থেকে ১০ লাখ ইয়াবা উদ্ধার

আনোয়ারা থেকে ১০ লাখ ইয়াবা উদ্ধার

আনোয়ারা উপজেলার গহিরা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পূর্বজোন সূত্রে জানা গেছে, গহিরা এলাকায় একটি অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ডের অভিযান দল। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুই মাদক ব্যবসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে ১৯ জুলাই বেলা ১২টায় কোস্টগার্ড পূর্বজোনের সদরদফতরে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। সেখানে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ