জঙ্গি অর্থায়নের দায়ে সিঙ্গাপুরে বিভিন্ন মেয়াদে ৪ বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। গত এপ্রিলে তাদের গ্রেফতার করা হয়। অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আএসএ) অংশ হিসেবে তাদের ২৪ থেকে ৬০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চারজন হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), হাজি নুরুল ইসলাম সওদাগর ওরফে মো. জাবেদ কায়সার (৩১) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)। এর আগে তাদের বিরুদ্ধে জঙ্গি কর্মকাণ্ডে অর্থায়ন ও অর্থ সংগ্রহের অভিযোগ আনা হয়।



