বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ

বিতর্কিত বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত পিস টিভির ডাউনলিংক অনুমতি বাংলাদেশে বাতিলের আদেশ দিয়েছে সরকার। ১১ জুলাই তথ্য মন্ত্রণালয় টিভি চ্যানেলটির ডাউনলিংক অনুমতি বাতিল করে আদেশ জারি করে। আদেশে পিস টিভির সম্প্রচার বন্ধে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। এর আগে ১০ জুলাই সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে এবং ডাউনলিংকের শর্ত ভঙ্গ করায় বিদেশি ফ্রি-টু-এয়ার টিভি চ্যানেল পিস টিভির ডাউনলিংক অনুমতি বাতিল করা হল। আদেশে বাংলাদেশের অভ্যন্তরে এ চ্যানেলের সকল প্রকার সম্প্রচার বন্ধের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও), বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে তরুণরা জঙ্গি তৎপরতায় লিপ্ত হচ্ছে অভিযোগে বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের দাবি উঠে। রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তরারাঁয় হামলাকারীদের একজন পিস টিভির জাকির নায়েকের ভক্ত বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন

সর্বশেষ