বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআনোয়ারায় আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার

আনোয়ারায় আড়াই কোটি টাকার ইয়াবা উদ্ধার

কোস্ট গার্ড পূর্বজোনের সিজিএস তৌহিদ ও সিজি স্টেশন সাঙ্গু সম্মিলিত অভিযান চালিয়ে ২ কোটি ৪০ লাখ টাকার ৪৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। ১৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ডের এএইচএম শামীম জানিয়েছেন, আনুমানিক ভোর পাঁচটার দিকে সিজিএস তৌহিদের কমান্ডিং অফিসার লে. কমান্ডার এম ফরহাদ সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়। তিনি জানান, ইয়াবাগুলো থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ