বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিসি, এসপি, ওসিকে ফের প্রতিবেদন দেওয়ার নির্দেশ

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ডিসি, এসপি, ওসিকে ফের প্রতিবেদন দেওয়ার নির্দেশ

নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সুস্পষ্টভাবে জানিয়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফের প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় ডিসি, এসপি, বন্দর থানার ওসি ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন আজ আদালতে জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। পরে আদালত আদেশ দেন।

আরও পড়ুন

সর্বশেষ