মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি কলাবাগান এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ২৩ মে ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহাম্মেদ জানান, মাওয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৩ জন নিহত ১৭ জন আহত হন। পিকআপ ভ্যানের আরোহীরা সবাই ঢাকার বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।



