চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন বলেছেন, আর্তমানবতার সেবা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সারা বিশ্বে যে ভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা বিশ্বব্যাপী সমাদৃত ও প্রসংশীত। মানবতার কল্যাণের লক্ষ্যে জন্ম নেয়া এ মহান সংগঠনটি আজ বিশ্বব্যাপী মানবিক আস্থার অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে। মহামতি জ্বীন হেনরী ডুনান্টের আগমন ও সমাজকে নিয়ে কিছু চিন্তা ভাবনা থেকে আজ বিশ্ব মানবতার অন্যতম প্রতীক হয়ে দাঁড়িয়েছে এ মানবিক সংগঠনটি। বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘সর্বত্র সবার জন্য” এ প্রতিষ্ঠানের কর্মকান্ডের অন্যতম পরিধি তৈরী করে। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মহামতি জ্বীন হেনরী ডুনান্টকে শ্রদ্ধাভরে স্মরণ করার মাধ্যমে এ ধরণের মানুষেরা পৃথিবীতে তরুন সমাজকে তাঁর আদর্শে আদর্শিত করে যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে আরোও গুনাণি¦ত করেছেন, যার অন্যতম ফসল এ যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। তিনি মানবসেবায় যুব কার্যক্রমের পা
র্শ্বে সর্বদা থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
যথাযোগ্য মর্যাদায় বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হয় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৬। এবারের প্রতিপাদ্য বিষয় Everywhere for Everyone অর্থাৎ ‘‘সর্বত্র সবার জন্য”। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ উদ্যোগে এবং যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়। জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ও জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, সিটি ইউনিটের সেক্রটারী এইচ এম সালাউদ্দিন। এ সময় যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংস্কৃতিক দল জাতীয় সংগীত পরিবেশন করেন। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করার পর বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্ধোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য শান্তি র্যালী জেলা ইউনিট কার্যালয় থেকে শুরু হয়ে নগরী বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে চেরাগী পাহাড় ঘুরে জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। এসময় র্যালীটি বিভিন্ন ব্যানার, ফেষ্টুন, ঘোড়ার গাড়ী, বাদক দল, জ্বীন হেনরী ডুনান্টের প্রতিকৃতি ও প্লেকার্ডে সু-সজ্জিত ছিল।
পরবর্তীতে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা জেলা ইউনিটের চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে এবং ইউনিট কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম, সিটি ইউনিটের সেক্রেটারী এইচ এম সালাউদ্দিন, বিএমএ এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক সাদাত আনোয়ার সাদী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এস এম ইউছুপ। বক্তব্য রাখেন জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার, ডাঃ তিমির বরণ চৌধুরী, এস এম আশেক মাহমুদ মামুন, সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল ও আজীবন সদস্য মাহমুদুল্লা। এছাড়া সিটি ইউনিটের কর্মকর্তা মোঃ নুরুল করিম, জেলা ইউনিটের কাজী জানে আলম, প্রাক্তন যুব প্রধান সৌমিত্র চৌধুরী, যুব উপ-প্রধান জিয়াউল কবির সোহেল, তন্বী বড়–য়া এবং ইউনিটের বিভিন্ন স্তরের কর্মকর্তা , ডাক্তার, নার্স, কর্মচারীবৃন্দ আজীবন সদস্য , যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজ ইউনিটের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, সিনিয়র যুব সদস্য, মুক্তদল সদস্য ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজ ইউনিটের যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে ফাতেমা বেগম রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বিভিন্ন ইউনিটের তৈরীকৃত দেয়ালিকার প্রর্দশনীর উদ্ভোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে যুব কার্যক্রমের অন্যন্য অবদানের জন্য বিগত বছরের কার্যক্রম মূল্যায়ন করে যুব রেড ক্রিসেন্ট সরকারী কমার্স কলেজ ও সরকারী সিটি কলেজ ইউনিটসমূহ যৌথভাবে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিট হিসেবে এবং স্কুল পর্যায়ে আগ্রাবাদ সরকারী ব্যাংক কলোনী স্কুল ইউনিটকে শ্রেষ্ঠ স্কুল ইউনিট হিসেবে পুরস্কৃত করা হয়। এছাড়া বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে স্কুল ও কলেজ ইউনিট গুলোর মাঝে আয়োজিত দেয়ালিকা ও এ্যালবাম তৈরী প্রতিযোগীতার পুরস্কার প্রদান করা হয়। এতে কলেজ বিভাগে শ্রেষ্ঠ দেয়ালিকার প্রথম স্থান অধিকার করে সকরকারী সিটি কলেজ এবং স্কুল বিভাগ থেকে চট্টগ্রাম সেনানিবাস উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অধিকার করে। এছাড়া এ্যালবাম তৈরী প্রতিযোগিতায় কলেজ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে সরকারী কমার্স কলেজ এবং স্কুল থেকে প্রথম স্থান অধিকার করে ডাঃ খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় (দিবা)।
সিটি মেয়র আরো বলেন, চট্টগ্রাম রেড ক্রিসেন্টের সেবাকার্যক্রম অনেক বেশী বিস্তৃত, এ সেবাকার্যক্রমে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান জানান। তিনি চট্টগ্রামে ১৩তম যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প করার জন্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং এ ক্যাম্পকে আন্তর্জাতিক ক্যাম্পে রূপদানে ভূমিকা রাখার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য ডাঃ শেখ শফিউল আজম তাঁর বক্তব্যে আরো বলেন, মহামতি জ্বীন হেনরী ডুনান্টের জন্মের মধ্যে দিয়ে সৃষ্টি হয়েছে বিশ্ব মানবতার অন্যন্য উদাহারণ সৃষ্টিকারী প্রতিষ্ঠান। তিনি আর্তমানবতার সেবায় যে সব স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে তাদের প্রসংশা করে বলেন, যে তরুন সমাজ এ ধরণের মানবিক কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তাদের ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। তাদের মানবসেবায় নিজেদের সর্বদা নিয়োজিত রাখার যে মানসিকতা তা অত্যন্ত প্রসংশনীয়।
এম এ ছালাম বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব সদস্যরা প্রতিটি মুর্হুতে যে ভাবে নিজেদের নিয়োজিত করে যাচ্ছে তা বিশ্বব্যাপী সমাদৃত। তিনি এ কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করার তাগিদ দেন এবং সর্বত্র সবার জন্য যে শ্লোগান তা ধারণ করে সেবার মনোবৃত্ত নিয়ে আরো এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।




