নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ সমুদ্র পরিবহন অধিদফতরের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘নৌ-পরিবহন অধিদফতর’। ০৫ মে নৌ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নৌ-পরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে ‘Mercantile Marine Department’র ইংরেজি নাম ‘Mercantile Marine Office’ এবং বাংলা নাম ‘নৌ-বাণিজ্য দফতর’ করা হয়েছে।



