রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলীতে দেড়শ টন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

কর্ণফুলীতে দেড়শ টন জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত

কর্ণফুলী নদীর সদরঘাট জেটির অদূরে তিনটি জাহাজ থেকে প্রায় ১৫০ টন জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতভর পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর। র‌্যাব, নগর পুলিশ, মৎস্য অধিদপ্তর, সামুদ্রিক মৎস দপ্তর, কোস্টগার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নাজ মঈন, রিলায়েন্স-১ ও  সানিয়া-২ নামের তিনটি জাহাজ আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে মাঝিমাল্লারা সব পালিয়ে গেছে।  তবে তিনটি জাহাজের নিরাপত্তারক্ষী, ক্রুসহ ১১জনকে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি বলেন, তিনটি জাহাজের কোল্ডস্টোরেজে প্রায় ১৫০ টন জাটকা পাওয়া গেছে। এর মধ্যে নাজ মঈন জাহাজে ৫০ টন, রিলায়েন্স-১ য়ে ৩০ টন ও সানিয়া-২ তে ৭০ জাটকা আছে বলে ধারণা করা হচ্ছে।  তবে জাটকাগুলো এখনো জাহাজের খোলের ভেতর হিমায়িত অবস্থায় আছে।  তাই আনলোড করার পর জাটকার পরিমাণ বাড়তে বা কমতে পারে। খোলের মুখ সিলগালা করে দেওয়া হয়েছে। জাহাজ তিনটিকে কর্নফুলি ঘাটে রাখা হয়েছে।  র‌্যাব ও কোস্ট গার্ডের সদস্যরা জাহাজের পাহারায় রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ