জেল-জরিমানার বিধান রেখে জাতীয় সম্প্রচার আইনের খসড়া প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। ২০ এপ্রিল বিকেল তিনটার দিকে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়। আগামী ৪ মের মধ্যে এ খসড়া আইনের ওপর মতামত ও পরামর্শ দেওয়া যাবে। ২০১৪ সালে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রকাশ করে সরকার। ওই নীতিমালা গেজেট আকারে প্রকাশ হওয়ার পর গণমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। নীতিমালাতে সম্প্রচার কমিশন গঠনের কথা বলা হয়েছিল।



