রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়৩০ এপ্রিল পর্যন্তই সিম নিবন্ধনের শেষ তারিখ

৩০ এপ্রিল পর্যন্তই সিম নিবন্ধনের শেষ তারিখ

আগামী ৩০ এপ্রিল পর্যন্তই সিম নিবন্ধনের শেষ তারিখ বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। এর পর আর সময় বাড়ানো হবে না।  মঙ্গলবার সকালে সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। তারানা হালিম বলেন, নিবন্ধনের নির্ধারিত সময় শেষে অনিবন্ধিত মোবাইল সিমগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে এর আগে গ্রাহকদের সিম সাময়িক সময়ের জন্য বন্ধ করে সাবধান করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এ পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ সিম নিবন্ধিত হয়েছে। নিবন্ধন কাজের জন্য একলাখ ডিভাইস রয়েছে। এ সময় আগামী ৩০ এপ্রিলের মধ্যেই সকল সিম নিবন্ধন সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সচিবালয়ের যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল কোম্পানির সিম নিববন্ধন করা যাবে বলেও জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।

আরও পড়ুন

সর্বশেষ