রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

মিরসরাইয়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছেন। ১৮ এপ্রিল ভোর চারটার দিকে জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪টি পিস্তল, ৩টি বন্দুক, ১টি শ্যুটার গান, বিপুল পরিমাণ গুলি এবং ধারালো অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহত দুই ডাকাত হলেন ইয়াকুব আলী ও কামরুল হাসান। এরা গত ২৮ ফেব্রুয়ারি মিরসরাইয়ের বারৈয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের জোরারগঞ্জে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থলে ২ ডাকাত নিহত হয়। গত ২৮ ফেব্রুয়ারি বারৈয়ারহাটে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় নেতৃত্বদানকারী দুই ডাকাতই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ