রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়কেসিসি নগর ভবনে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

কেসিসি নগর ভবনে অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ১৪ মার্চ সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খুলনা টুটপাড়া ফারায় স্টেশনের ফায়ারম্যান মাহফুজুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ায় সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ফায়ায় সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নগর ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। কেসিসি মেয়রের এপিএস আল সানী জানান, সকাল পৌনে ৯টায় কর্মচারীরা অফিসে এসে তালা খোলার সময় ধোঁয়া দেখতে পান। পঞ্চম তলায় ট্রেড লাইসেন্স, শিক্ষা, বাজার ও আইন শাখা রয়েছে। ট্রেড লাইসেন্স শাখা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ