রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি সোনা উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্লেন থেকে আড়াই কেজি সোনা উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।  বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের আরএক্স ৭৮৫ নম্বর ফ্লাইট থেকে ওই সোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মূল্য ১ কোটি ২৫ লক্ষ টাকা বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দারা। ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, ফ্লাইটটি রাত ১১টা ৪০ মিনিটে শাহজালালে নামে। এ সময় প্লেনটির এক সিটের নিচ থেকে মোজায় মোড়ানো ৬টি সোনার বার উদ্ধার করা হয়। এগুলোর ওজন আড়াই কেজি। আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লাখ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ