জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের অবকাঠামো উন্নয়নে শিল্পায়ন, কর্মসৃজন, শ্রমজীবীসহ সাধারণ মানুষের কল্যাণে জিপিএইচ গ্রুপ বেসরকারি খাতে অবদান রাখছে। শ্রমশক্তিই হচ্ছে আমাদের মূল পরিচালিকা শক্তি। মঙ্গলবার কুমিরা ফ্যাক্টরি এলাকায় জিপিএইচ উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে বেলুন উড়িয়ে, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও সম্মিলিতভাবে দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল জিপিএইচ জলসা শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, ম্যাজিক শো, সঙ্গীত পরিবেশন, নৃত্যানুষ্ঠান ও র্যাফেল ড্র। উৎসবে জিপিএইচ গ্রুপ এর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। বসন্তের আমেজে ও মার্চের স্বাধীনতা সংগ্রামের লাল রঙে বর্ণাঢ্য হয়ে উঠে উৎসব এলাকা। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য ফ্যাক্টরি এলাকায় আবাসন প্রকল্প স্থাপন ও তাদের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসময় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান ও মোহাম্মদ আজিজুল হক রাজু, নির্বাহী পরিচালক (গ্রুপ) এ বি সিদ্দিক ও প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



