রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিবিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় মির্জা ফখরুলের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ...

বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় মির্জা ফখরুলের কাছে ব্যাখ্যা চেয়েছেন আপিল বিভাগ

সিলেটে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৮ ফেব্রুয়ারি এ ব্যাখ্যা চান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৫ সদস্যের আপিল বেঞ্চ। মির্জা ফখরুলের জামিন বিষয়ক শুনানি চলাকালে তাকে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ০৭ ফেব্রুয়ারি সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সিলেট জেলা ও মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, বিচার বিভাগেরও স্বাধীনতা নেই’।

আরও পড়ুন

সর্বশেষ