শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিশীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন খালেদা জিয়া

শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর রাত সাড়ে নয়টা থেকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে আছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায় ও ব্রি. জে. (অব.) হান্নান শাহ, চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ। বিএনপির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, পৌরসভা নির্বাচন পরবর্তী করণীয় ঠিক করতেই বৈঠকে বসেছে ২০ দলীয় জোটের নেতৃত্ব দেওয়া এই দল।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ