রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিরাজগঞ্জে পিকআপভ্যান চাপায় নিহত ২

সিরাজগঞ্জে পিকআপভ্যান চাপায় নিহত ২

সিরাজগঞ্জের সলঙ্গায় উল্টে যাওয়া ট্রাক থেকে পেঁয়াজ কুড়ানোর সময় পিকআপভ্যানের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। ২৯ ডিসেম্বর ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার নাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সলঙ্গা থানার নাইমুড়ী দিঘির চালা গ্রামের সোনা তালুকদারের ছেলে রিয়াজ (৪৫) ও নাইমুড়ী রোয়াপাড়া আজাহার আলীর ছেলে জাহিদুল (২৭)। আহতদের বগুড়া মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ভোরে কুয়াশার কারণে নাইমুড়ী এলাকায় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক উল্টে গেলে ওই ট্রাক থেকে পড়ে যাওয়া পেঁয়াজ কুড়োচ্ছিলেন রিয়াজ ও জাহিদুল সহ আরও কয়েকজন। এ সময় একটি পিকআপ ভ্যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিয়াজ এবং গুরুতর আহত হন জাহিদুলসহ চারজন।  স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাহিদুল। পিকআপভ্যানটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ