রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঅভিমানে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু

অভিমানে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু

স্ত্রী এবং মেয়েকে রেখে কক্সবাজারে যাওয়ায় অভিমানে বিষপান করেন স্ত্রী আকলিমা বেগম (৩০) এবং মেয়ে খাদিজা আক্তার (১৩)।  পুলিশ ও আত্মীয়স্বজনরা দরজা খুলে দেখেন, বিষয়ে খেয়ে আকলিমা কাতরাচ্ছেন আর মেয়ের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নগরীর বন্দর থানার কলসি দিঘির পাড় এলাকায় কাশেম কলোনিতে। বন্দর থানার উপ-পরিদর্শক (এস আই) মো.মহসিন জানান, ১১ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে খোকন বেপারি কক্সবাজারের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যান।  দুপুরে নিকটাত্মীয়দের কয়েকজন তাকে ফোন করে জানায়, তাদের বাসার দরজার ভেতর থেকে ছিটকিনি লাগানো।  অনেক ডাকাডাকি এবং দরজায় ধাক্কা দেয়ার পরও কারও সাড়া পাওয়া যাচ্ছেনা। খোকন বিষয়টি পুলিশকে জানায়।  পরে আত্মীয়স্বজনেরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখেন আকলিমা এবং খাদিজা বিষ খেয়েছেন।  আকলিমা বিষের যন্ত্রণায় ছটপট করছেন।  আর খাদিজা নিথর হয়ে গেছেন।  পুলিশ গিয়ে আকলিমাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।  আর রাতে খাদিজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

 

আরও পড়ুন

সর্বশেষ