রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়মুজাহিদের রিভিউ শুনানি শেষ, বুধবার আদেশ

মুজাহিদের রিভিউ শুনানি শেষ, বুধবার আদেশ

মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদনের শুনানি শেষ হয়েছেন। বুধবার আদেশের দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকাল নয়টা ১০ মিনিট থেকে শুনানি চলছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। বেলা ১১টা পর্যন্ত মুজাহিদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথমে শুনানি শেষ করেন। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার বক্তব্যের জবাবে ফের সমাপনী শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।  বুধবার রিভিউ আবেদনের আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন সর্বোচ্চ আদালত।

মুজাহিদের রিভিউ শুনানি শেষে একই আপিল বেঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর শীর্ষ যুদ্ধাপরাধী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর রিভিউ  আবেদনেরও শুনানি শুরুর কথা রয়েছে। মঙ্গলবারের কার্যতালিকায় আবেদনটি ৩ নম্বরে রয়েছে। গত ১৪ অক্টোবর আপিল বিভাগে পৃথকভাবে রিভিউ আবেদন করেন মুজাহিদ ও সাকা চৌধুরী। পরদিন আবেদন দু’টির দ্রুত শুনানির দিন ধার্যের আবেদন জানান রাষ্ট্রপক্ষ। ২০ অক্টোবর রিভিউ শুনানির দিন ০২ নভেম্বর ধার্য করেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরপর রিভিউ শুনানি পেছাতে সময়ের আবেদন জানান মুজাহিদ।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ