বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়ে যাত্রীবাহী বাস রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে কেড়ে নিয়েছে একজনের প্রাণ

যাত্রীবাহী বাস রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে কেড়ে নিয়েছে একজনের প্রাণ

নেত্রকোনায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দোকান ঘরে ঢুকে কেড়ে নিয়েছে একজনের প্রাণ। তাঁর নাম টিটন মিয়া (২৬)। বাড়ি সদর উপজেলার নুরুলিয়া গ্রামে। জেলার সদর উপজেলার চল্লিশা এলাকায় শনিবার দুপরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ জালাল (রঃ) নামে বাসটি হজযাত্রী নিয়ে নেত্রকোনা থেকে ঢাকা যাচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চল্লিশা এলাকার বাঘাই বাজারে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে দোকানে থাকা টিটন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া কয়েকজন আহত হন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সদর মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমানের ভাষ্য, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ