বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ আটক ৩

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ওমর সিরাজসহ ৩ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি  নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে ইউজিসির সহকারী পরিচালকসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে আটক প্রশ্নপত্র মেডিকেলের ভর্তি পরীক্ষার কি না অন্য কোনো পরীক্ষার এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানান মাহমুদ খান।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ