বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বন্ড সুবিধায় আমদানি করা ছয় কোটি টাকার কাপড় খোলাবাজারে বিক্রির সময় আটক

বন্ড সুবিধায় আমদানি করা ছয় কোটি টাকার কাপড় খোলাবাজারে বিক্রির সময় আটক

বন্ড সুবিধায় আমদানি করা ছয় কোটি টাকার কাপড় খোলাবাজারে বিক্রির সময় আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।  এসময় কাপড় বোঝাই তিনটি কাভার্ড ভ্যান আটক করা হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে কাপড়ের বৃহৎ পাইকারি বাজার টেরিবাজার থেকে কাভার্ড ভ্যান তিনটি আটক করা হয়। তবে কাভার্ড ভ্যানে কাগজপত্র না থাকায় আমদানিকারক প্রতিষ্ঠান সর্ম্পকে কোন তথ্য জানা যায়নি।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ পরিচালক জাকির হোসেন বলেন, শুল্কমুক্ত (বন্ড) সুবিধায় আনা ছয় কোটি টাকার কাপড় খোলাবাজারে বিক্রি করা হচ্ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে কাপড় বোঝাই তিনটি কাভার্ড ভ্যান আমরা আটক করি।  তিনি বলেন, এর মধ্যে তিনটি রঙের স্যুট, শার্ট, গেঞ্জির কাপড় রয়েছে।  তবে গাড়িতে কোন কাগজপত্র না পাওয়ায় কে বা কারা কাপড়গুলো আমদানি করেছে সে সর্ম্পকে কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী যাচাই বাছাইয়ের কাজ চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ