রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত কেজি ৪শ’গ্রাম ওজনের ৬৪টি স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। সোমবার বেলা দেড়টায় বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটক হওয়া ওই দুই নারীর নাম-জেরিন বেগম ও জেসমিন আক্তার। বিমানবন্দরের কাস্টমস সহকারী কমিশনার মো. শাহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।



