৩ হাজার ৩৬৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক সভা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল ২ হাজার ৩৭৯ কোটি ৩১ লাখ, সংস্থার নিজস্ব তহবিল ৩২ কোটি ১৩ লাখ এবং প্রকল্প সাহায্য ৯৫৭ কোটি ১৯ লাখ টাকা। মঙ্গলবার সকালে রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলনে কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।



