রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-৩’র সদস্যরা। এ সময় আটকদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। শনিবার দিনগত গভীর রাতে খিলাগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তবে আটকদের প্রাথমিকভাবে পরিচয় জানানো হয়নি। র্যাব-৩’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল খন্দকার গোলাম সারওয়ার কে এ তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে রোববার বেলা ১টার দিকে র্যাব-৩’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



