শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদরাজনীতি আনোয়ার-মিন্টু-আমানের আত্মসমর্পণ

আনোয়ার-মিন্টু-আমানের আত্মসমর্পণ

হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫০টি মামলায় আত্মসমর্পণ করেছেন। রোববার সকালে তারা ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে এসব মামলায় আত্মসমর্পণ করেন তারা। বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে তারা ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া ৫০টি মামলায় ঢাকার সিএমএম ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। গত ২৭ জুলাই আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন। মামলাগুলোর মধ্যে ২টি মামলা কুমিল্লার চৌদ্দগ্রাম থানার। মামলাগুলোর মধ্যে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে পল্টন, শাহবাগ, মিরপুর ও মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানার ৪২টি মামলায় আমান উল্লাহ আমান আত্মসমর্পণ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মামলার সংখ্যা ৭টি। ঢাকার পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও থানায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়। পল্টন থানার এক মামলার আসামি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া জানান, আমানের বিরুদ্ধে মোট ৭১টি, এম কে আনোয়ারের বিরুদ্ধে ১০টি ও মিন্টুর বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ওই ৫২ মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান তারা। রোববার ৫০ মামলায় বিচারিক আদালতেও জামিন চেয়েছেন তারা। বাকি মামলাগুলোর জামিনেরর জন্যও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিএনপি নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ