রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন, বন্দর, চসিক, রেড ক্রিসেন্ট

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন, বন্দর, চসিক, রেড ক্রিসেন্ট

ঘূর্ণিঝড় ‘কোমেন’ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাশন, বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। খোলা হয়েছে কন্ট্রোল রুম। নগরী ও জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় তিন উপজেলার বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। এদিকে দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে সকাল ১০টায় বৈঠকে বসছে চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এতে সভাপতিত্ব করবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট রাজিবুল হাসান বলেন, দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারা উপজেলার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে আনা হয়েছে। তাদের আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) জাফর আলম বলেন, বন্দরে ৩ নম্বর অ্যালার্ট জারি করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। বহির্নোঙ্গরে কাজ বন্ধ রয়েছে। জেটিতে সীমিত আকারে কাজ চলছে বলে জানান তিনি। দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্ততি রয়েছে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান বলেন, সিটি করপো্রেশন পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের এসব প্রতিষ্ঠানে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য দুপুরে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরণের প্রস্ততি আছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম যৌথভাবে কার্যক্রম চালাছে। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোল রুম। উপকূলীয় অঞ্চলে মাইকিং করছেন যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।

  • বিষয়:
  • UMo
আরও পড়ুন

সর্বশেষ