রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জ শুনানি ১৪ জুলাই

মওদুদের বিরুদ্ধে দুর্নীতি মামলায় চার্জ শুনানি ১৪ জুলাই

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেছেন আদালত। রোববার মামলার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মওদুদ আহমেদ আদালতে হাজির না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইসরাইল হোসেন আগামী ১৪ জুলাই চার্জ শুনানির জন্য দিন ধার্য করেন।

মামলায় বলা হয়, গত ২০০৭ সালের ৩ জুলাই মওদুদকে তার নিজের, স্ত্রীর ও পোষ্যদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ ও তার উৎস জানাতে নির্দেশ দেয় দুর্নীতি দমন কমিশন। ওই বছরের ২৩ জুলাই কারাগার থেকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন মওদুদ। মামলায় অভিযোগ করা হয়, সম্পদের হিসাব বিবরণীতে মওদুদ জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন ৭ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ২৮৭ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এমন অভিযোগে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী বাদী হয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে গুলশান থানায় এ মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ