রাজধানীর বনশ্রী এলাকা থেকে ১ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকার জালনোটসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃতরা হলেন- জালনোট তৈরি চক্রের হোতা রহিম শেখ (৩৫), তার প্রথম স্ত্রী ফাতেমা (২৪), দ্বিতীয় স্ত্রী রুবিনা খাতুন (১৯), তার কর্মচারী মো. আসাদ (২২) ও মো. তাজিম হোসেন (২৬)। শনিবার দিনগত গভীর রাতে বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জালনোট তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।



