শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত

সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত

রোববার সকালে সারাদেশে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশ সময় সকাল সাতটা পাঁচ মিনিটে সারাদেশে মৃদুভূকম্পন অনুভূত হয়। তবে এর কেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সীমান্তবর্তী এলাকা কোকরাছাড়ের বোনগাইগাঁওয়ের ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তথ্য ইউএসজিএসের। ভারতের সংবাদমাধ্যমও ক্ষয়ক্ষতির কোনো খবর জানায়নি।

এদিকে, বাংলাদেশেও এ ভূকম্পন অনুভূত হয়।  এর স্থায়িত্ব ছিল ৫ থেকে ৬ সেকেন্ড। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ বিষয়ে উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারী প্রতিনিধি জানান, সেখানেও এর তীব্রতা অনুভূত হয়। তিনি সদর উপজেলা চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চন পাড়া গ্রামের রশিদুল ইসলামের বরাত দিয়ে জানান, ঘুমে থাকা অবস্থায় হঠাৎ বিছানা কাঁপতে থাকায় রশিদুল বুঝতে পারেন যে, ভূমিকম্প শুরু হয়েছে। এরপর তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে বাইরে যান।

আরও পড়ুন

সর্বশেষ