শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতি৩ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মির্জা ফখরুল

৩ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মির্জা ফখরুল

ডিএমপির পল্টন থানায় দায়ের হওয়া নাশকতার ৩ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সর্বশেষ এ ৩ মামলায় জামিন পাওয়ায় মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। রোববার  বিচারপতি মো. রেজাউল হক  ও বিচারপতি খসরুজ্জামানের বেঞ্চ এ জামিন দেন।  ফখরুলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবদীন। এর আগে গত  ১৮ জুন’২০১৫ নাশকতার আরেক তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে ওই দিন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ