শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবগুড়ায় হেরোইন-ইয়াবাসহ আটক ২

বগুড়ায় হেরোইন-ইয়াবাসহ আটক ২

বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে পাঁচশ’ গ্রাম হেরোইন ও ১১৫ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে। আটকরা হলেন- শহরের মালগ্রাম এলাকার রেজাউল করিম ওরফে ডিপজল (৩৩) ও গাইবান্ধা জেলার পলাশবাড়ীর শাহেদা বেগম (৪৫)। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি পুলিশ। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

সর্বশেষ