রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিতিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মির্জা ফখরুল

তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মির্জা ফখরুল

নাশকতার তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তিন মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার মওদুদ আহমদ। এর আগে গত ১৬ এপ্রিল মির্জা ফখরুলকে এ তিন মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। নাশকতার কাজে উসকানি, প্ররোচনা ও পরিকল্পনা অনুযায়ী রাজধানীর পল্টন এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারিতে এসব মামলা দায়ের করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ