রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী

আসন্ন রমজানে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, ছোলা, মুড়ি, ডাল, পিঁয়াজ-মরিচসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পযার্প্ত মজুদ আছে। ফলে রমজানে এসবের দাম বাড়ার কোনো সুযোগ নেই। বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের সময় মন্ত্রীরা বাজার ভিজিটে গেলে পণ্যের দাম বেড়ে যায়। তাই এ সময় মন্ত্রীদের বাজার ভিজিট (পরিদর্শন) না করার জন্য আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনের আগে ভারতের বাণিজ্য সচিব রাজীব খের তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাজীব খের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা দু’টি বিষয়ের ওপর জোর দিয়েছে। প্রথমতঃ ভারত-বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করা এবং দু’দেশের বাণিজ্য সম্প্রসারণ নিশ্চিত করা। এ জন্য যা যা করা দরকার সবই করা হবে। শুধু এশিয়া অঞ্চলেই নয়, সারাবিশ্বে বাংলাদেশ ও ভারত নানা ক্ষেত্রে গরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান রাজীব খের।

আরও পড়ুন

সর্বশেষ