শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদতথ্য-প্রযুক্তিবাংলাদেশে চালু হলো বিনামূল্যে ইন্টারনেট সেবা

বাংলাদেশে চালু হলো বিনামূল্যে ইন্টারনেট সেবা

বাংলাদেশে রোববার থেকে চালু হলো বিনামূল্যে একটি ইন্টারনেট সেবা। এতে ফেসবুকের ইন্টারনেট ডট ওআরজি প্রকল্পের আওতায় ডেটা খরচ ছাড়াই পাওয়া যাবে ইন্টারনেট সেবা। মোবাইল অপারেটর রবি ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে নিয়ে বাংলাদেশে এই সেবা চালু করা হয়েছে বলে এক পোস্টে উল্লেখ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।এর ফলে জাতীয় তথ্য বাতায়ন, ফেইসবুক, উইকিপিডিয়াসহ বেশ কিছু ওয়েবসাইট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন একজন গ্রাহক।ইন্টারনেট ডট ওআরজি থেকে একটি এ্যাপলিকেশন ব্যবহার করে, আপাতত  মোবাইল অপারেটর রবি’র গ্রাহকরাই প্রাথমিকভাবে এই সেবা ব্যবহার করতে পারবে। পরবর্তীতে অন্য অপারেটররাও এতে যুক্ত হবেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে বলছেন, ফেইসবুকের একটি উদ্যোগের সঙ্গে সমন্বয় করে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।প্রাথমিকভাবে আটাশটি ওয়েবসাইট বিনামূল্যে দেখতে পারবেন একজন গ্রাহক। ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে।আর সেই সঙ্গে প্রয়োজনীয় আরো কয়েকটি ওয়েবসাইট ইন্টারনেট ডট ওআরজি’তে ব্যবহারের উপযোগী করে তৈরি করার কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।এদিকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ডট ওআরজি সেবার মাধ্যমে স্বাস্থ্য, খবর, চাকরি ও ই-সরকারি সেবার দুই ডজনের বেশি ওয়েবসাইট বিনা খরচায় ভিজিট করতে পারবেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ