রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার শুনানি শুরু

খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার শুনানি শুরু

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে। বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বুধবার দুপুর আড়াইটায় শুনানি শুরু হয়। প্রথমদিন শেষে শুনানী বৃহস্পতিবার পর্যন্ত মূলতবী করেছে আদালত।খালেদা জিয়ার পক্ষে আদালতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুমিপ্রকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ গ্রহণ করেন।  উল্লেখ্য, এ মামলার বিবরণ থেকে জানা যায়, বিগত চারদলীয় জোট সরকারের আমলে বেগম খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে কানাডিয়ান কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তি করে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা ক্ষতি করেন। পরবর্তিতে এ অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করে দুদক।দুদকের তৎকালীন সহকারী পরিচালক (বর্তমানে উপ-পরিচালক) এসএম সাহিদুর রহমান তদন্ত করে ২০০৮ সালের ৫ মে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন। চার্জশীটে খালেদা জিয়াসহ ১১ জনকে আসামি করা হয়।পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।২০০৮ সালের ১৫ জুলাই নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম দুই মাসের জন্য স্থগিত করা হয়। পরবর্তী সময়ে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। বর্তমানে খালেদা জিয়া এ মামলায় জামিনে রয়েছেন।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ